ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সূচকের পতনে পৌনে তিন ঘণ্টায় লেনদেন ১২৪৯ কোটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ৩:১৩

সূচকের পতনের মধ্যদিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শুরুর পর থেকে পৌনে তিন ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২৪৯ কোটি টাকা। এই সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৯৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক নয় পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২১১ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় এক হাজার ২৪৯ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৯টির। কমেছে ২০৪টির। অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তৃতীয় কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১০টির। কমছে ১৫২টির। আর দর অপরিবর্তিত আছে ৩২টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ১১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা।

প্রীতি / প্রীতি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের

বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন

টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব

সোনার দাম ভরিতে আরো ৪৪৩২ টাকা কমলো