ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দীর্ঘ ১৫ বছরেও প্রত্যাশামতো পরিচয়পত্র পাননি কুবি শিক্ষার্থীরা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ২:১৪
প্রতিষ্ঠার দীর্ঘ ১৫ বছর পার হলেও শিক্ষার্থীদের হাতে উন্নত পরিচয়পত্র তুলে দিতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। ফলে কাগজের সেসব পরিচয়পত্র দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে রয়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় নিম্নমানের এই পরিচয়পত্র দেখানো হলে বিড়ম্বনার শিকার হতে হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।
 
শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির সময় পরিচয়পত্রের জন্য ১০০ টাকা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়। কিন্তু সেই মানের পরিচয়পত্র তাদের দেয়া হয় না। বিশ্ববিদ্যালয় থেকে কাগজের যে পরিচয়পত্র দেয়া হয়, তাতে পানি পড়ে সহজে নষ্ট হয়ে যায়। তাই পরিচয়পত্র নিয়ে বিড়ম্বনায় রয়েছেন শিক্ষার্থীরা।
 
সম্প্রতি এক শিক্ষার্থী নিম্নমানের পরিচয়পত্রের কারণে বিড়ম্বনার শিকার হয়েছেন উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে পোস্ট দেন। এরপরই তুমুল সমালোচনা শুরু হয় নিম্নমানের এই পরিচয়পত্র নিয়ে।
 
পরিচয়পত্রের ব্যাপারে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পার হলেও শিক্ষার্থীরা স্মার্ট  আইডি কার্ড পাননি। নিম্নমানের আইডি কার্ডটি কয়েক বছর সংরক্ষণ করা শিক্ষার্থীদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। অনেক স্কুল-কলেজে বর্তমানে উন্নতমানের স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়, সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন নিম্নমানের কার্ড মানানসই নয়।
 
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাইদুল আলম বলেন, এটা পরিচয়পত্রের কোনো ধরনেই পড়ে না। একটা কাগজ দিয়ে দেয়। সেটা আমাদেরই লেমিনেটিং করতে হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্রও আমাদের থেকে উন্নত। আমরা দ্রুত আমাদের উন্নত পরিচয়পত্র চাই। 
 
প্রতি বছরের মতো এ বছরও শিক্ষার্থীদের পরিচয়পত্র তৈরির জন্য কমিটি করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে ৭ সদস্যের এ  কমিটি গঠন করা হয়। এ বছরের কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব  হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক।
 
এছাড়া এ কমিটিতে আরো আছেন- কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট মো. সাদেকুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মোকাদ্দেস-উল- ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী।
 
শিক্ষার্থীদের পরিচয়পত্র তৈরি কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, আমরা পূর্বের পরিচয়পত্রগুলোর নমুনা দেখব। তারপর  শিক্ষার্থীদের জন্য যেটা সবচেয়ে বেশি ভালো হয় সেটা নির্ধারণ করব।

এমএসএম / জামান

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা