ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ শুরু
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় (ওয়াশিংটন সময় সকাল ৯টায়) স্টেট ডিপার্টমেন্টে এ সংলাপ শুরু হয়। রাত ২টা পর্যন্ত এটি চলবে। এটি ২ দেশের মধ্যে ৮ম নিরাপত্তা সংলাপ।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আছেন ওইদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি আন্ডার সেক্রেটারি বনি ডেনিস জেনকিনস। এর আগে দুদেশের মধ্যে সাত বার নিরাপত্তা সংলাপ হলেও এবারেই প্রথম যুক্তরাষ্ট্রের আগ্রহে এই সংলাপ পররাষ্ট্র সচিব পর্যায়ে হচ্ছে।
এক টুইট বার্তায় পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, নিরাপত্তা সংলাপ আজ সকালে (ওয়াশিংটন সময়) শুরু হয়েছে।
সারাদিনব্যাপী ওই বৈঠকে চারটি বড় সেশনে বিভিন্ন সাব-টপিক নিয়ে আলোচনা হবে। নিরাপত্তা সংলাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতা। এর অধীনে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিস থ্রু স্যাঙ্কশনস অ্যাক্ট (ক্যাটসা), ফোর্সেস গোল ২০৩০, ম্যারিটাইম নিরাপত্তা, জিসোমিয়াসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া আরও তিনটি সেশন হচ্ছে সন্ত্রাসবাদ দমন ও বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক সহযোগিতা এবং শান্তিরক্ষা।
এবারের বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনার সম্ভাবনা আছে। ফোর্সেস গোল-২০৩০ এর অধীনে নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন দেশ থেকে প্রয়োজন অনুযায়ী উন্নত সমরাস্ত্র ক্রয় করতে আগ্রহী বাংলাদেশ। একদিকে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করার ক্ষেত্রে শর্তের বেড়াজাল এবং অন্যদিকে রাশিয়া থেকে ক্রয় করলে নিষেধাজ্ঞার আশঙ্কার উভয় সংকটে এই বৈঠক গুরুত্বপূর্ণ।
জামান / জামান
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত