ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাবির বঙ্গবন্ধু হলে খাবারের দাম ও মান তদারকিতে তৎপর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ১১:৪৯

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হলের খাবারের  মান ও মূল্যমান নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। 

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের ক্যান্টিনে খাবারের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ খাবারের দাম ও মান নিয়ে। সরেজমিনে বঙ্গবন্ধু হলে  গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সেহরির সময় বঙ্গবন্ধু হলের ক্যান্টিন, দোকানসহ সব জায়গায় নিজে গিয়ে  খোঁজখবর নিচ্ছেন এবং বঙ্গবন্ধু হলের সাধারণ শিক্ষার্থীদের সমস্যার কথা শুনছেন। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ খাবারের মান ও দাম  নিয়ে।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ক্যান্টিন মালিক এবং  দোকানদারকে সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন৷ এই পবিত্র রমজান মাসে বঙ্গবন্ধু হলের সাধারণ শিক্ষার্থীদের সেহরির সময় খাবার নিয়ে  যেন কোনো ধরণের সমস্যার সম্মুখীন না হতে হয় এই বিষয়ে তিনি ক্যান্টিন মালিক এবং দোকানদারদের সাথে কথা বলেন। খাবারের গুণগত মান এবং দামের বিষয়েও তিনি নির্দেশনা প্রদান করেন। বঙ্গবন্ধু হলে খাবারের মান নিয়ন্ত্রণে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের এমন তদারকির প্রশংসা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।  

সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, নিয়মিত তদারকি করলেই হলের ক্যান্টিনের খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তারা বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে এমন মহতী তৎপরতার জন্য সাধুবাদ জানিয়েছে। "
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে ক্যান্টিন মালিকদের প্রতি  এমন তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন  সাধারণ শিক্ষার্থীরা।  

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে