ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাবির ভর্তি পরীক্ষা ৩ জুন থেকে, আবেদন ফি এক হাজার


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ২:২৭

আগামী ৩ জুন থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এছাড়াও গত বছরের ন্যায় এবারও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা। কমতে যাচ্ছে ভর্তি আবেদনের যোগ্যতাও। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিন’স্ কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এ প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সাধারণ ভর্তি কমিটির সভায় এটি চূড়ান্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন বিষয়টি নিশ্চিত করেছেন।  সভায় বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন  সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত করা যাবে।  
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জিপিএ এর যোগ্যতাও কমাতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক-ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ সহ মোট ৮,  খ-ইউনিটে আলাদাভাবে জিপিএ-৩ সহ মোট ৭.৫ এবং গ-ইউনিটে আলাদাভাবে জিপিএ-৩.৫-সহ মোট ৭.৫ থাকতে হবে।

বিভাগ পরিবর্তনের ঘ-ইউনিটে নিজ নিজ ইউনিটে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করা যাবে। এ ছাড়া চ-ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ-৩-সহ মোট ৬.৫ থাকতে হবে। এবারও আবেদন করা যাবে অনলাইনে, তবে আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন ফি ১হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে