কেজি মাপে তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী
কয়েক বছর ধরেই রাজধানীসহ দেশের অনেক এলাকায় কেজি মাপে তরমুজ বিক্রি হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে অনেক সমালোচনাও হয়েছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে কেজি মাপে তরমুজ বিক্রি বন্ধ করা যায়নি।
চলতি রমজান মাসেও দেশের অনেক জায়গায় কেজি মাপে ফলটি বিক্রি চলছে। ফলে একটি তরমুজের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পড়ছে। যা স্বল্প এবং নিম্ন আয়ের মানুষদের সামর্থ্যের বাইরে। ইচ্ছা থাকলেও টাকার অভাবে অনেক রোজাদারও ইফতারে তরমুজ মুখে দিতে পারছেন না।
কেজি মাপে এভাবে তরমুজ বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী। নিজের ফেসবুকে এই ক্ষোভ প্রকাশ করেন ‘কুলি’ খ্যাত নায়ক।কেজি মাপে তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী ফেসবুকে লেখেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিলো তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি-পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশ এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরণের পন্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন।’
এভাবে তরমুজ না কেনার প্রতিজ্ঞা করেছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমরা কেজি দরে তরমুজ কিনব না, আমি প্রতিজ্ঞা করেছি। আপনি?’
এমএসএম / এমএসএম
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!
‘মন খুলে সবকিছু বলতে পারি না’
আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল
আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা
আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা
নীরবতা ভাঙলেন মৌনি রায়
ধর্ষণ-হত্যার হুমকিসহ উরফির গুরুতর অভিযোগ
বিরল অর্জনে অশ্রুসিক্ত সুইফট, পরিবারকে দিলেন কৃতিত্ব