এক সপ্তাহে আরও সাড়ে ৮ হাজার ডায়রিয়া রোগী ভর্তি
রাজধানীসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় ডায়রিয়ার প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে গত সাত দিনে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে সাড়ে আট হাজার ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে আইসিডিডিআর,বির মিডিয়া ম্যানেজার তারিফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসিডিডিআর,বি হাসপাতালে গত এক সপ্তাহে আট হাজার ৬১২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। সবমিলিয়ে গত ১৬ মার্চ থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৫৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।
আইসিডিডিআর,বি সূত্রে জানা গেছে, ১ এপ্রিল এক হাজার ২৭৪ জন, ২ এপ্রিল এক হাজার ২৭৪ জন, ৩ এপ্রিল এক হাজার ১৭১ জন, ৪ এপ্রিল এক হাজার ৩৮৩ জন, ৫ এপ্রিল এক হাজার ৩৭৯ জন, ৬ এপ্রিল আরও এক হাজার ৩৭০ জন এবং আজ (৭ এপ্রিল) দুপুর দুইটা পর্যন্ত ৭৬১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তারিফ হাসান জানান, গত ১৬ মার্চ এক হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিনই (১৭ মার্চ) আরও এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর যথাক্রমে ১৮ মার্চ এক হাজার ১৭৪ জন, ১৯ মার্চ এক হাজার ১৩৫ জন, ২০ মার্চ এক হাজার ১৫৭ জন, ২১ মার্চ এক হাজার ২১৬ জন, ২২ মার্চ এক হাজার ২৭২ জন ভর্তি হন।
২৩ মার্চ এক হাজার ২৩৩ জন, ২৪ মার্চ এক হাজার ১৭৬ জন, ২৫ মার্চ এক হাজার ১৩৮ জন, ২৬ মার্চ এক হাজার ২৪৫ জন এবং ২৭ মার্চ এক হাজার ২৩০ জন, ২৮ মার্চ এক হাজার ৩৩৪ জন, ২৯ মার্চ এক হাজার ৩১৭ জন, ৩০ মার্চ এক হাজার ৩৩১ জন, এবং ৩১ মার্চ এক হাজার ২৮৫ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির