বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির জন্য ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২২ জুন) এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ যার যার পক্ষে ভার্চুয়ালি এই চুক্তিতে সই করেন।
সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে মনোযোগ দেয়ার ক্ষেত্রে সরকারের প্রশংসা করে মনমোহন প্রকাশ বলেন, এমন উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করতে পারায় এডিবি খুশি, যা বিদ্যমান সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও বিস্তৃত ও গভীর করার পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত করবে। সেই সঙ্গে এই উদ্যোগ কোভিড-১৯ মহামারীর অভিঘাত থেকে উত্তরণে সহযোগিতার পাশাপাশি দেশের দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতাও বাড়াবে।
জামান / জামান
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির