ছাত্রলীগের সাথে বাংলাদেশের নাড়ির সম্পর্ক, রক্তের সম্পর্ক সমাবেশে : লেখক ভট্টাচার্য
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ক্যাম্পাসে ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অপতৎপরতার প্রতিবাদ’ ও এর বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কোনো চুনোপুঁটি যদি মনে করে তারা অনেক কিছু করে ফেলেছে, তাদের ধারণা ভুল। ছাত্রলীগের নেতাকর্মীরা মৌলবাদী গোষ্ঠীকে কখনই মেনে নেবে না। মুহম্মদ (সা.) বলেছিলেন ইসলাম শান্তির ধর্ম। যদি আপনারা মনে করেন ধর্মকে পুঁজি করে এগিয়ে যাবেন, সে সুযোগ আমরা দেব না।
লেখক ভট্টাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো ধর্মীয় রাজনীতি, মৌলবাদী গোষ্ঠী বিগত দিনেও হয়নি, ভবিষ্যতেও হবে না। ছাত্রলীগের নেতাকর্মীরা কোনোদিনই পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেবে না। এই সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষক-শিক্ষার্থী সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্রলীগের সাথে বাংলাদেশের নাড়ির সম্পর্ক, রক্তের সম্পর্ক। এ দেশের মাটিতে মৌলবাদীদের কোনো স্থান নেই।
সনজিত চন্দ্র দাস বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ স্বীকৃত সংগঠনের বাইরেও ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ধরনের সংগঠন গড়ে উঠছে। এদের ছত্রছায়া দিচ্ছে ঢাবি প্রশাসন। বারবার বলার পরও এই মৌলবাদীদের প্রশাসন আস্কারা দিচ্ছে। প্রশাসনের এ ধরনের কর্মকাণ্ড আমাদের হতাশ করেছে।
সাদ্দাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা শিক্ষার্থী অধিকারের নামে সংবাদ সম্মেলন করছে, রাজুতে সমাবেশ করছে, প্রেজেন্টেশন কিভাবে হবে সেরকম ফতোয়া দেখানোর হিম্মত দেখাচ্ছে। এটি আমাদের হতবাক করেছে। বর্তমানে ধর্মান্ধ মৌলবাদী রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। আমরা কাবুলে ক্লাস করছি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস করছি, এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। এসব মৌলবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় সংসদের সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন