ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবিতে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ১১:৩১
পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ করতে যাচ্ছে। বৈশ্বিক মহামারীর কারণে বিগত দুই বছর স্থগিত ছিল বর্ষবরণ অনুষ্ঠান। দুই বছর বিরতির পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এবার জবিতে পালিত হবে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান। আয়োজিত হবে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা মূল প্রতিপাদ্য 'প্রকৃ‌তি'।
 
সরজমিন দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর ও চারুকলা বিভাগে পা‌খি, ফুল ও বি‌ভিন্ন প্রাকৃতিক প্রাণী ও বস্তুর অবকাঠামো ও মাস্ক তৈরির কাজ করছেন চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্ষবরণের প্রস্তুতি হিসেবে পুরোদমে চলছে বিভিন্ন উপকরণ তৈরির কাজ।
 
চারুকলা বিভাগের চেয়ারম্যান বজরুল রশিদ খান বলেন, দীর্ঘদিন করোনার কারণে বিগত বছরগুলোর বর্ষবরণ করতে পারিনি। এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কারণে আমাদের প্রকৃতিতে স্বস্তি ফিরে আসছে। এবার আমরা প্রকৃতিকে উৎযাপন করব। এজন্য আমাদের প্রতিপাদ্য ‘প্রকৃতি’ নির্বাচন করা হয়েছে। ক্লাস, পরীক্ষা ও রোজার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী কাজ করছে।
 
চারুকলা বিভাগের প্রমম বর্ষের শিক্ষার্থী মাহবুল হাসান মুহিত বলেন, এবারের বৈশাখে বর্ষবরণের কাজ হচ্ছে বলে আমরা খুবই আনন্দিত। করোনা পরিস্থিতির কারণে বিগত দুই বছর বর্ষবরণ স্থগিত থাকায় আমাদের পূরবর্তী ব্যাচও কাজ করতে পারেনি। আমাদের জন্য সৌভাগ্যের, ক্যাম্পাসে এসেই বাঙালির ঐতিহ্য নববর্ষ বরণ কাজের সুযোগ পাচ্ছি। এর মাধ্যমে আমাদের নতুন অভিজ্ঞতা তৈরি  হবে। নতুন নতুন কাজও শিখতে পারব।
 
উল্লেখ্য, মঙ্গল শোভাযাত্রাটি বৃহস্প‌তিবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মি‌নি‌টে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হবে। শোভাযাত্রাটি রায়সা‌হেব বাজার মোড় থে‌কে ঘু‌রে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ক‌রে ক্যাম্পা‌সে এসে শেষ হ‌বে। মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল ১০টা ৩০ মি‌নিট থেকে বিকেল ৩টা পর্যন্ত (জোহর‌ নামা‌জের বির‌তি থাক‌বে) বিশ্ব‌বিদ্যাল‌য়ের মুজিব ম‌ঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে