ঢাবিতে বঙ্গবন্ধু হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার খুশি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফজলুল হক।
বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু হলের সাবেক শিক্ষার্থী বঙ্গবন্ধু হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু। বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকরাম হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ইফতার উপ-কমিটির আহ্বায়ক একেএম আজিম, যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক লীগ।
উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু হল অ্যালামনাইয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও ইফতার উপ-কমিটির সদস্য মির্জা মুর্শেদুল আলম মিলন, সাবেক ছাত্রনেতা শরাফুল আলম পাপলু, পরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বঙ্গবন্ধু হল অ্যালামনাইয়ের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন নাসির, পরিচালক তিতাস গ্যাস, বঙ্গবন্ধু হল অ্যালামনাইয়ের উপদেষ্টা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান, সাবেক ছাত্রনেতা টিটু, লেলিন সহ বঙ্গবন্ধু হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হলের সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় বঙ্গবন্ধু হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু হলের স্মৃতিচারণ করেন এবং যে কোনো প্রয়োজনে বঙ্গবন্ধু হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধু হলের সাধারণ শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় পাশে থাকার কথা ব্যক্ত করেন।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন