প্রশংসা কুড়াচ্ছে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ ট্রেইলার
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিন পর তার দুটি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে। আসছে ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা দুটি। এরমধ্য ‘গলুই’ টিজার প্রকাশিত হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) প্রকাশ পেয়েছে পরিচালক শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ সিনেমা ট্রেইলার।বিদ্রোহী সিনেমার ট্রেইলার প্রশংসা কুড়াচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সিনেবাজ ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেইলার। এই সিনেমাতে শাকিব-বুবলীর ছাড়াও নায়িকা হিসাবে দেখা যাবে নবাগত চিত্রনায়িকা মৃদুলা। সঙ্গে সঙ্গে শাকিব ভক্তরা বিভিন্ন গ্রুপে পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন শাকিব-বুবলীকে।
অ্যাকশন ঘরানার সিনেমা ‘বিদ্রোহী’র মুক্তির কথা আগে একাধিকবার বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। কিন্তু করোনার কারণে বড় বাজেটের সিনেমাটি মুক্তি পায়নি। এবার রোজার ঈদে এটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
‘বিদ্রোহী’ সিনেমার পরিচালক শাহীন সুমন বলেন, ‘আমার দুই বছর চেষ্টা করেছি সিনেমাটি মুক্তি দিতে। করোনার কারণে পারিনি। এবার ঈদে মুক্তি দিতে চাই। সেভাবে কাজ চলছে। আশা করছি ‘বিদ্রোহী’ দেখতে দর্শক হলে আসবে।’
‘বিদ্রোহী’ শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও নবাগত চিত্রনায়িকা মৃদুলা। ছাড়াও এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।
এমএসএম / জামান
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!
‘মন খুলে সবকিছু বলতে পারি না’
আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল
আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা
আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা
নীরবতা ভাঙলেন মৌনি রায়
ধর্ষণ-হত্যার হুমকিসহ উরফির গুরুতর অভিযোগ
বিরল অর্জনে অশ্রুসিক্ত সুইফট, পরিবারকে দিলেন কৃতিত্ব
এক মঞ্চে দুই ‘রকস্টার’: সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিবও
Link Copied