ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের প্রথম সরকার গঠন দিবস আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ১১:২৫

আজ ১০ এপ্রিল, বাংলাদেশের প্রথম সরকার গঠন দিবস। ১৯৭১ সালের এই দিনে ভারতের কলকাতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। রচিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র। পরে মুক্তিযুদ্ধকে আরো বেগবান করা এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে নেতৃত্ব দেয় এই সরকার।

বঙ্গবন্ধু তখন কারাগারে বন্দি, আর তাই আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতাদের চেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী ও সামরিক বেসামরিক কর্মকর্তাদের সহায়তার আশ্বাস পাওয়া যায়। এরপরই ১০ এপ্রিল কারাবন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

এছাড়া পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ, অর্থ শিল্প ও বাণিজ্যমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র সরবরাহ ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষিমন্ত্রী এএইচএম কামরুজ্জামান ছিলেন। পরদিন ১১ এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জানানো হয় ওই সরকার গঠনের খবর।

মুজিবনগর সরকারের কর্মকাণ্ড বাংলাদেশের মূল ভূখণ্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার ‘প্রবাসী মুজিবনগর সরকার’ হিসেবে খ্যাত। ১৯৭১ সালের ১০ এপ্রিল থেকে ১৯৭২ সালের ১২ জানুয়ারি পর্যন্ত ছিল মুজিবনগর সরকারের কার্যকাল। স্বাধীনতা যুদ্ধ চলাকালে এই সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থাপন করা হয়, প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়ার কারণে।

১৭ এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সে সময়কার আওয়ামী লীগের হুইপ আব্দুল মান্নান এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। এ সময় নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার দেয়া হয়।

নতুন সরকারের শপথ গ্রহণের পর মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার যেমন সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনী সংগঠিত করেছিল, একই ভাবে সরকার পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের সচিবালয় ও বিভিন্ন বিভাগ গঠন করেছিল। মুজিবনগর সরকার রাষ্ট্রপতি শাসিত সরকার হলেও কার্যত প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ছিলেন মূল চালিকাশক্তি।

জামান / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে