পুলিশকে সব সময় সেবা দিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মনে করি বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে। জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করবে। পুলিশের কাছে ন্যায়বিচার পাবে, ন্যায্যতা পাবে- সেই আত্মবিশ্বাস যেন মানুষের মাঝে সব সময় থাকে। পুলিশকে সব সময় সেবা দিয়ে যেতে হবে। রোববার (১০ এপ্রিল) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কসমূহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে মূল অনুষ্ঠানের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন।
পুলিশের নতুন এই সেবা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পুলিশ হবে জনগণের পুলিশ। পুলিশ বাহিনী যে সার্ভিস ডেস্ক চালু করেছে, তাতে নারী সমাজ, বৃদ্ধ ও শিশুদের অন্যায়ের প্রতিকারে চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে নারীদের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি হবে, যারা তাদের ওপর হওয়া অন্যায়গুলো বলতে পারে না।
তৃণমূল পর্যায়ে পুলিশি সেবায় গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, আমাদের পিছিয়ে পড়া, অনগ্রসর, যারা তৃণমূল পর্যায়ে পড়ে থাকে... শত নির্যাতনের মধ্যে যারা প্রতিকার চাইতে পারে না। তাদের আস্থা, বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেটা নিশ্চিত করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, যে কোনো বাহিনী, যে কেনো ব্যক্তি সফলতা তখনই আসবে, যখন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে, মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে পারবে, এটাই সবচেয়ে বড় কথা।
বাংলাদেশ পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সততার সাথে কাজ করতে হবে।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির