ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে সাব-স্টেশন স্থাপনের দাবি শিক্ষার্থীদের


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ৩:৩৮
দীর্ঘ ১৬ বছরেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নেই কোনো স্বতন্ত্র বিদ্যুৎ ব্যবস্থা। ফলে মাঝেমধ্যেই বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। তাদের দাবি, দ্রুত বিশ্ববিদ্যালয়ে সাব-স্টেশন স্থাপন করা হোক।
 
জানা যায়, গত ১৮ মার্চ বিদ্যুৎ বিভ্রাটের জন্য নবাব ফয়জুন্নেছা হলের শিক্ষার্থীরা বালতি, মগ নিয়ে আন্দোলন করেন। এছাড়া গত ৭ এপ্রিল থেকে  ৯ এপ্রিল পযর্ন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে কোনো বিদ্যুৎ নেই। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের হল গুলোতেও ভোল্টেজ উঠা নামা করতে দেখা গেছে।
 
এ ব্যাপারে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী আসাদুজ্জামান খান জয় বলেন,কয়েকদিন আগেও আমাদের বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। এর জন্য আন্দোলন করে বিদ্যুৎ আনতে হয়েছে। আর কত আন্দোলন করবো। আমরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাবস্টেশন চাই।
 
বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, কয়দিন আগেও শবে বরাতের দিনে আমাদের হলে বিদ্যুৎ ছিল না। ঐদিন পানিসহ নানা সংকটে আমাদেরকে পরতে হয়েছে৷  আমরা চাই না ক্যাম্পাসে এমন সংকট সামনে আর তৈরী হোক। তাই বিশ্বিবদ্যালয়ের প্রশাসন দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি সাবস্টেশন স্থাপন করুক।
 
সাবস্টেশন স্থাপনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, এখন অর্থবছরের শেষের দিকে৷ আমরা সামনে ইউজিসির কাছে সাবস্টেশনের জন্য বাজেট চেয়ে আবেদন করবো।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী