ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গবেষণায় পরস্পরকে সহযোগিতা করবে ঢাবি-জবি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ৪:২০
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মধ্যে গবেষণা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 
রোববার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মাঝে গবেষণা সহযোগিতার জন্য সমঝোতা স্মারক চুক্তি (Memorandum of Understanding -MoU) স্বাক্ষর অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত হয়। 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মমতাজ উদ্দীন আহমদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. পরিমল বালা স্বাক্ষী হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, পরিচালক ছাত্র-কল্যাণ অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
এই চুক্তি আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভৌত ও রাসয়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষক ও গবেষক, শিক্ষার্থীরা- গবেষণা প্রকল্প বাস্তবায়ন; প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান; জার্নালের আদান প্রদান; যৌথ উদ্যোগে বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সের আয়োজন; উচ্চতর গবেষণার ক্ষেত্রে গবেষক ও শিক্ষার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট, এম.ফিল ও পিএইচডি ডিগ্রির যৌথ তত্ত্বাবধান; উভয় প্রতিষ্ঠানের রিসোর্স পার্সন, গবেষক ও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অত্যাধুনিক গবেষণাগার ব্যবহার; ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মাঝে নিয়মিত পরিদর্শন; যৌথ প্রকাশনা ও যৌথ প্রকল্পের মাধ্যমে অর্জিত ফলাফলের Patents প্রক্রিয়াকরণ এবং এছাড়া যৌথ উদ্দেশ্য অর্জনে যে কোন সহযোগিতা লাভ করবেন।

এমএসএম / এমএসএম

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক