ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

মোশাররফ করিমের এই হাল কেন?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৪-২০২২ বিকাল ৬:৪

ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেল, এক ব্যক্তির পুরো শরীর কাদায় মাখামাখি। চোখ আর নাকের ছিদ্র ছাড়া এক বিন্দু জায়গাও বাদ নেই, সবখানে কাদার ছড়াছড়ি।

ছবিটির ক্যাপশনে ফারিয়া লেখেন, ‘স্যালুট বস’। খেয়াল করলে বোঝা যায়, কাদামাখা মানুষটি আসলে দাপুটে অভিনেতা মোশাররফ করিম। কিন্তু তার এই হাল কেন?জানা গেল, ‘জমজ ১৫’ নাটকের জন্যই এমন সাজ নিয়েছেন মোশাররফ করিম। আগামী ঈদ উপলক্ষ্যে নির্মিত হচ্ছে এটি। বরাবরের মতো এই নাটকেও তাকে দেখা যাবে কদু, এক্কা ও নেক্কা তিনটি চরিত্রে দেখা যাবে।

‘জমজ’ অত্যন্ত জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি। অনেক বছর ধরে প্রতি ঈদেই নাটকটির একটি করে পর্ব নির্মিত হয়। সাফল্যের সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে ‘জমজ ১৫’। কচি খন্দকারের রচনায় এটি পরিচালনা করছেন আজাদ কালাম।এবারের ‘জমজ’-এ মোশাররফ করিমের সঙ্গে যুক্ত হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ফারিয়া শাহরিন ও শরাফ আহমেদ জীবন। রোজার ঈদে আরটিভিতে দেখা যাবে নাটকটি।

মোশাররফ করিমের সঙ্গে এর আগে ‘সাদা মানুষ’ নামের একটি নাটকে কাজ করেছিলেন ফারিয়া শাহরিন। সে কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, “সাদা মানুষ’ নাটকের পর অনেকদিন ধরে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা কথা থাকলেও দুজনের সময় মিলছিল না। অবশেষে বড় আয়োজনে ‘যমজ ১৫’ নাটকে একসঙ্গে কাজ করছি। দারুণ জনপ্রিয় নাটক এটি। এমন নাটকে তার সঙ্গে অভিনয় করতে পেরে দারুণ লাগছে।”

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী