প্রেমিকের সঙ্গে মনোমালিন্য, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ইবি ছাত্রীর
প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই ছাত্রী বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তার আত্মহত্যার জন্য প্রেমিককে দায়ী করে ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সোমবার (১১ এপ্রিল) বিভাগের সভাপতি ড. রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় ও ওই ছাত্রীর সহপাঠী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী ক্যাম্পাস পার্শ্ববর্তী একটি মেসে অবস্থান করেন। বিভাগেরই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক ছাত্রের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। গতকাল রোববার সকালে তাদের সাক্ষাৎও হয়। সে সময় ওই ছাত্র তার বন্ধুদের সাথে কথা বললেও ওই ছাত্রীর সাথে কথা বলেননি। ফলে সন্ধ্যায় অভিমানে ওই ছাত্রী মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। একই সাথে তিনি মৃত্যুর জন্য তার প্রেমিককে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, আমার জীবনের শেষ রোজা আজ। শেষ সকাল ছিল আজকের সকাল। নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। অনেক বেশি ক্লান্ত এখন। হয়তো জীবন আমার বোঝা আর আমিও জীবনের জন্য বোঝা হয়ে গেছি। আমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেই মানুষটা যাকে আমি আমার অক্সিজেন বলতাম। আসলেই সে আমার অক্সিজেন। সেই আমার প্রাণ কেড়ে নিলো। আমার মৃত্যুর জন্য একমাত্র সে দায়ী।
স্ট্যাটাস দেয়ার পর ওই ছাত্রীর মেসে থাকা অন্য সহপাঠীরা জানতে পারেন। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসরা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সেখানে পাকস্থলী ওয়াশ করার পর ছাত্রীর জ্ঞান ফেরে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, আনুমানিক ৮টার দিকে এক ছাত্রীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। সে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেই।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট