প্রাণ-আপ রিয়েলিটি শোতে বিজয়ী আরিয়ান শান্ত
প্রাণ-আপ আয়োজিত প্রাণ-আপ `Music Shuttle' ক্যাম্পেইনের বাছাই পর্ব অবশেষে শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিল অনেক প্রতিযোগী। ইতোমধ্যে তারা তাদের সেরা ৫ জন প্রতিযোগীকে বাছাই করে নেয়। আর এই সেরা ৫ জনের ভেতর তরুণ প্রজন্মের নতুন কণ্ঠশিল্পী আরিয়ান শান্ত তার জায়গা দখল করে নিয়েছেন। আরিয়ান শান্ত পরিচিত এক মুখ। তার অসাধারণ কণ্ঠের জন্য তিনি অনেক মানুষের মন জয় করে নিয়েছেন। অধিকাংশ মানুষের কাছে তিনি বাংলার অরিজিত সিং নামেই পরিচিত।
প্রাণ-আপের অনলাইন কার্যক্রমের মাধ্যমে এই সঙ্গীত ক্যাম্পেইন বেশ সাড়া পেয়েছে। এই ক্যাম্পেইনের সেরা ৫ জন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেকের সাথে অ্যালবামে গান রেকর্ড করার সুযোগ পাচ্ছেন। সেরা ৫ জন প্রতিযোগীর নাম হলো- ইমন, শান্তা ,সুমন ,আরিয়ান এবং দেবাশীষ।
বিজয়ী হওয়ার পর আরিয়ান দৈনিক সকালের সময়ের কাছে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে, তিনি আমাকে বিজয়ী হওয়ার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও মানুষের ভালোবাসা ও সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরো বলেন, সবাই আমার পাশে থেকে আরো বেশি বেশি উৎসাহিত করবেন, যেন ভবিষ্যতে আমি অনেক দূর যেতে পারি এবং দেশের একজন ভালোমানের শিল্পী হতে পারি।
এমএসএম / জামান
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার