ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু ছিল হাওয়া ভবনের দখলে : জয়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৪-২০২২ সকাল ৯:২৯

সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু ছিল হাওয়া ভবনের দখলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ‘বাংলাদেশের পিছিয়ে যাওয়ার ৫ বছর, সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু ছিল হাওয়া ভবনের দখলে’ শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি।

জয় বলেছেন, ‌জনগণের টাকা লুটপাট, অসম্পূর্ণ নির্মাণ কাজ ও ইশতেহারে দেওয়া অপূর্ণ প্রতিশ্রুতি ২০০১ থেকে ২০০৬ বিএনপি-জামায়াত সরকারের বৈশিষ্ট্য। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে বিএনপি-জামায়াতের শাসনামলে সব নির্মাণ প্রকল্প যেমন রাস্তা, ব্রিজ, কালভার্ট, সরকারি ভবনের সব কাজ থেকেছে অসম্পূর্ণ - কাজের নামে হয়েছে হরিলুট আর ভাগাভাগি।

পোস্টের সমর্থনে একটি ভিডিও যোগ করে তিনি বলেন, ‘এই ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে, হাওয়া ভবন কীভাবে সিন্ডিকেটের মাধ্যমে সমস্ত সরকারি প্রকল্প বিতরণ করত এবং কীভাবে তারেকের ঘনিষ্ঠ সহযোগীরা দুর্নীতির মাধ্যমে রাতারাতি অঢেল অর্থের মালিক হয়েছিল। কথাগুলো শুনবেন সাধারণ মানুষের মুখেই, যারা ওই সময় বিএনপি জামায়াতের এই সিন্ডিকেট বাণিজ্যের ভুক্তভোগী ছিল।’

পোস্টের ভিডিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘বিএনপি-জামায়াত জোটের নির্বাচনী ইশতেহারে ১০০ টিরও বেশি সুনির্দিষ্ট প্রতিশ্রুতির মধ্যে মাত্র কয়েকটি বাস্তবতার মুখ দেখেছে।’

২০০১-২০০৬ মেয়াদকে ‘বাংলাদেশের পিছিয়ে যাওয়ার পাঁচ বছর’ হিসেবে উল্লেখ করে, সজীব ওয়াজেদ জয় সেই সময়ের কিছু গুরুতর সমস্যার কথা উল্লেখ করেছেন ভিডিওতে। যার মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যধিক মূল্য, ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি।

তার দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে ভিডিওতে অসম্পূর্ণ সেতুর ছবি এবং সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি যাচাইকারী ঠিকাদারদের সাক্ষাৎকার দেখানো হয়েছে।

জয় তার পোস্টের শেষে লিখেন, আমাদের ফেসবুক পেজে, আমি পর্যায়ক্রমে, বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন সম্পর্কে তথ্য এবং পরিসংখ্যান জানাব। অনুগ্রহ করে আমাদের পেজে আপনার চোখ রাখুন। মন্তব্য বক্সে আপনার মতামত শেয়ার করতে মিস করবেন না।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী