গুরুত্বপূর্ণ চার মিশনে দূত পরিবর্তনের আভাস
বিদেশে বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি মিশনে দূতের পরিবর্তন আনছে সরকার। মিশন চারটি হলো- ওয়াশিংটন, নয়াদিল্লি, জেনেভা ও ক্যানবেরা। আগামী কয়েক মাসের মধ্যেই এসব মিশনে নতুন দূত নিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে। কূটনৈতিক একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বর্তমান রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তার জায়গায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে দায়িত্ব দেয়া হবে।
জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে পাঠানো হবে। আর তার স্থলাভিষিক্ত হবেন অস্ট্রেলিয়ার ক্যানবেরার বর্তমান হাইকমিশনার সুফিউর রহমান। অর্থাৎ তিনি জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হবেন।
২০২০ সালের সেপ্টেম্বরে বিমসটেকের মহাসচিবের দায়িত্বে থাকা শহীদুল ইসলামকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। মূলত, পেশাদার এ কূটনীতিককে দুবছরের চুক্তিতে ওয়াশিংটনের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের শেষে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষ হবার আগেই তাকে দেশে ফিরতে হচ্ছে।
ধারণা করা হচ্ছে, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কে টানাপড়েন ইস্যুকে কেন্দ্র করে তাকে ঢাকায় ফেরানো হচ্ছে।
অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারির সমাপনীতে নয়াদিল্লির হাইকমিশনার মোহাম্মদ ইমরানের চুক্তির মেয়াদ বাড়ানো হয়। চুক্তির মেয়াদ বাড়ানোর দুই মাসের মাথায় পরিবর্তনের কারণ হিসেবে কূটনৈতিক সূত্র বলছে, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে আরো গভীর করতে পেশাদার কূটনীতিক মোহাম্মদ ইমরানকে সেখানে পাঠানো হচ্ছে।
পেশাদার কূটনীতিক মোহাম্মদ ইমরান ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে দুই বছরের জন্য যোগ দেন। তিনি এর আগে সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির