রণবীর-আলিয়ার বিয়েতে অতিথি মাত্র ২৮ জন!
আরও একটি গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রস্তুত বলিউড। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। জানা গেছে এই বিয়ের অনেক কিছুই গোপন রাখা হচ্ছে। তবে এবার আলিয়ার ভাই রাহুল ভাট আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে কিছু তথ্য ফাঁস করলেন।
প্রথম থেকেই শোনা যাচ্ছিল রণবীর ও আলিয়ার বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুরাই নিমন্ত্রিত থাকবেন। রাহুল ভাট জানালেন, বিয়েতে নিমন্ত্রিত থাকবেন মাত্র ২৮ জন। এদের মধ্যে অধিকাংশই পরিবারের সদস্য।
রাহুল জানান, মুম্বাইয়ের চেম্বুরে আরকে হাউজে আলিয়া ও রণবীরের বিয়ের আসর বসবে। একটি বড় বাসে করে তারা সবাই আরকে হাউজে পৌঁছবেন। বাসে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মহেশ ভাট ও কিরণ ভাটের ছেলে রাহুল। রাহুল সম্পর্কে পূজা ভাটের ভাই। তিনি পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক। একবার বিগবসেও অংশ নিয়েছিলেন তিনি। অন্যদিকে মহেশ ও সোনি রাজদানের মেয়ে আলিয়া ভাট। কিন্তু দুই পরিবারই আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে খুব উচ্ছ্বসিত।
প্রথমে জানা গিয়েছিল, উদয়পুরে বসবে রণবীর ও আলিয়ার বিয়ের আসর। কিন্তু পরে জানা যায়, মুম্বাইয়ের আরকে হাউজেই বসছে এই গ্র্যান্ড ওয়েডিং। দুই পরিবারের সম্মতিতেই আরকে হাউজে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হবু দম্পতি।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!