ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

ডায়মন্ড হাউজের শুভেচ্ছাদূত হলেন অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৪-২০২২ দুপুর ১:৫৭
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে চলচ্চিত্র ঘিরেই তার সব ব্যস্ততা। চলচ্চিত্রের পাশাপাশি স্টেজ শো, শুভেচ্ছাদূত হওয়া নিয়ে ভালোই ব্যস্ত সময় যাচ্ছে তার। নতুন খবর হলো- আবারও শুভেচ্ছাদূত হলেন ঢালিউডের শতাধিক সিনেমার এই নায়িকা।
 
সোমবার (১১ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় ডায়মন্ড হাউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডি এম ডি সৌমেন সাহা।চুক্তি শেষে ক্রেতাদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, ডায়মন্ড হাউজের পণ্যে দেখার পর আমি তাদের ডিজাইনের ভক্ত হয়ে গেছি। তাদের কালেকশন আমার ভালো লেগেছে। তারা খুব অল্প সময়ে বেশ পরিচিতি পেয়েছেন। এর সঙ্গে যুক্ত হওয়ার আগে পণ্যের মান যাচাই করে নিয়েছি। আমি দুই মাস তাদের ডায়মন্ড ব্যবহার করেছি। তারা দাম নির্ধারণ করেছে হাতের নাগালে। আমার ভক্ত ও ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে, এই ঈদে যারা বেশি ডায়মন্ড কিনবে তাদের মধ্যে তিনজন ভাগ্যবান চাঁদরাতে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।
 
অপু বিশ্বাসকে শুভেচ্ছাদূত হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৌমেন সাহা বলেন, তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্বনামধন্য একজন নায়িকা। আমরা চেয়েছি তিনি আমাদের সঙ্গে যুক্ত হলে আমাদের প্রতিষ্ঠানটি দেশব্যাপী আরও নাম ছড়িয়ে পড়বে। সেই ভাবনা থেকে তাকে প্রস্তাব দিলে তিনি যাচাই-বাছাই করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পণ্যের মানের ব্যাপারে আমরা বেশ সচেতন। কেউ নকল কিংবা নিম্নমানের প্রমাণ করতে পারলে তাকে দ্বিগুণ টাকা দেয়া হবে।
 
খুব শিগগিরই চট্টগ্রামে ডায়মন্ড হাউজের শো-রুম উদ্বোধন হবে। শুভেচ্ছাদূত হওয়ার অংশ হিসেবে প্রধান অতিথি হিসেব নতুন শো-রুমটি উদ্বোধন করবেন অপু বিশ্বাস।এ সময় অপু বিশ্বাস দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনেই আমাদের বাংলা নববর্ষ বরণের দিন। বাংলা নববর্ষ আমাদের একটি সার্বজনীন বাঙালি উৎসব। প্রতিবছরই আমরা ঘটা করে বাংলা নববর্ষকে বরণ করি। করোনার কারণে গত দুই বছর এই উৎসবটি পালন করতে পারিনি। এ বছর রমজান উপলক্ষে বাংলা নববর্ষ আমরা হৈ-হুল্লোড়ের মধ্যে বরণ করতে পারব না। তারপরও বলব ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ইফতার ও সেহরির মধ্যে যেন বৈশাখের আমেজ থাকে তা আশা করছি।
 
অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী। এদিকে, তার মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, সোলাইমান লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’, ডায়েল রহমানের ‘ঈসা খাঁ’, কলকাতায় সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমাগুলি।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী