পহেলা বৈশাখেও চলবে জবির বাস
আসন্ন পহেলা বৈশাখের দিনেও শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের বাসগুলো চালু থাকবে। পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আব্দুল্লাহ আল্-মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ, ১৪২৯ (১৪ এপ্রিল ২০২২) যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এমতাবস্থায় উক্ত অনুষ্ঠানের দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের দৈনিক চলমান যানবাহনগুলো কর্মদিবসের ন্যায় যথারীতি চলাচল করবে।
এতে আরও বলা হয়, যানবাহনগুলো যথাসময়ে যথাস্থান থেকে যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবে এবং ক্যাম্পাস থেকে স্ব-স্ব রুটে অনুষ্ঠান শেষে বিকাল ৩:০০ টায় ছেড়ে যাবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied