নতুন রূপে সাজছে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি থেকে মঙ্গল শোভাযাত্রা
দুই বছর পর নতুন রূপে সাজছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবার মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। করোনাভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকার পর এ বছর পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে। তবে মেট্রোরেলের কারণে চলাচলের পথ সরু থাকায় এটি চারুকলা অনুষদের পরিবর্তে টিএসসি থেকে শুরু হবে। ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার পর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্মাণাধীন মেট্রোরেলের কারণে চলাচলের পথ সরু থাকায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এ বছর মঙ্গল শোভাযাত্রা টিএসসি সড়কদ্বীপ থেকে বের হবে। মঙ্গল শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে আবার টিএসসিতে গিয়ে শেষ হবে। এছাড়া আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন বিকেল ৫টার মধ্যে ঢাবি ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নববর্ষের আগের দিন সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

ইতোমধ্যেই মঙ্গলশোভা যাত্রার প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সভায় আরও সিদ্ধান্ত হয়, নববর্ষের দিন বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করা যাবে। তবে ৫টার পর ক্যাম্পাস থেকে বের হওয়া গেলেও কোনোভাবেই আর প্রবেশ করা যাবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধু নীলক্ষেত মোড় সংলগ্ন গেইট ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।এবার মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।মঙ্গল শোভাযাত্রার জন্য কোনো আর্থিক অনুদান নেওয়া হয় না। চারুকলার নবীন শিক্ষার্থী এবং শিক্ষকেরা নানা মাধ্যমের শিল্পকর্ম সৃজন করেন। সেগুলো বিক্রির অর্থ থেকেই মঙ্গল শোভাযাত্রার খরচ মেটানো হয়।
পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
এমএসএম / জামান
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি
দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা
উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী
ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন
বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ