দুই বছরে সর্বনিম্ন শনাক্ত
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়ে গেছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২২ জন, যা দেশে দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল এক দিনে শনাক্ত ছিল ১৮ জন। মঙ্গলবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে ৫ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ ও ৫ হাজার ৮৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ৩৯ লাখ ২৭৪ জনে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৪ শতাংশ।
গত বছরের ১৮ মার্চ থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত করোনায় মোট মৃত ২৯ হাজার ১২৪ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন ও নারী ১০ হাজার ৫৩০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৩৭৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ জন।
এমএসএম / জামান
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু