হাবিপ্রবিতে ‘ঠাকুরগাঁও জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
"শিকড়ের টানে আমরা সবাই ঠাকুরগাঁওবাসী” এই স্লোগানকে ধারন করে ঠাকুরগাঁও জেলা হতে আগত সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘ঠাকুরগাঁও জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ' কর্তৃক ইফতার মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গনে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে ঠাকুরগাঁও জেলা হতে হাবিপ্রবি’র শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলে প্রায় ২৫০ জন অংশগ্রহণ করে। নিজ জেলার সকল পরিচিত ও অপরিচিত মুখ দেখে এবং এই রকম আয়োজন উপস্থিত হতে পেরে সকল বর্ষের শিক্ষার্থীদের মধ্যে অনেক আনন্দময় ও সৌহার্দপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের ভেটেরিনারি সার্জন (দ্বায়িত্বপ্রাপ্ত) ডা. মোঃ হান্নান আলী বলেন, “আজকে ঠাকুরগাঁও জেলার সকল সিনিয়র ও জুনিয়র সবাইকে দেখে খুবই আনন্দ লাগছে। ঠাকুরগাঁও জেলা হতে আগত হাবিপ্রবিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে ২০১৬ সালে একটি ফেসবুক গ্রুপ খুলি, সেই থেকে শুরু আমাদের যাত্রা। আজ তার পূর্ণাঙ্গ রুপ হলো ঠাকুরগাঁও জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ। আমি আশা করবো আমাদের নিজেদের মধ্যে যেনো এই পারস্পরিক সম্পর্ক সবসময় অটুট থাকে। ভবিষ্যতে যেনো এর থেকেও বড় পরিসরে আমরা সকল প্রোগ্রাম আয়োজন করতে পারি এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পারি। আজকের ইফতার মাহফিলের উপস্থিত হওয়ার জন্য সকলে ধন্যবাদ জানাই”।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied