সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। বিভিন্ন আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনার কারণে দুই বছর ধরে বন্ধ ছিল মঙ্গল শোভাযাত্রা। তবে শনাক্ত কমে যাওয়ায় এবার বের হবে মঙ্গল শোভাযাত্রা।
এবারকার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। লোকজ সংস্কৃতিকে ধারণ করে সাজানো হবে শোভাযাত্রা।
জামান / এমএসএম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু