বর্ণিল আয়োজনে জবিতে চৈত্র সংক্রান্তি উদযাপিত
আজ বাংলা পঞ্জিকা অনুসারে বছরের শেষ দিন ‘চৈত্র সংক্রান্তি’। 'জ্বালো জ্ঞানের মশাল, ভাঙো আঁধার' প্রতিপাদ্যকে সামনে রেখে 'উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দিনটিকে উদযাপন করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শান্ত্ব চত্বরে সকাল ১০টা ৩০ মিনিটে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে সারাবছর বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকুক। এসব কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত থাকবে'
এ সময় তিনি পড়াশোনার ফাঁকে সময় বের করে শিক্ষার্থী ও আয়োজক সংগঠনগুলো এসব আয়োজন করায় তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied