ইবিতে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্ত্বরে বেলুন উড়িয়ে নববর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে 'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা-অগ্নিস্নানে শুচি হোক ধরা' প্রতিপাদ্যকে সামনে রেখে ভিসির নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরীকৃত রঙ-বেরঙের কুলা, চালুনি, হাতপাখা, একতারা সহ বাঙালি সংস্কৃতির বিলুপ্তপ্রায় বস্তুগুলো তুলে ধরেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন সংলগ্ন বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সরোয়ার মুর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এসময় সাবেক প্রো-ভিসি ড. কামাল উদ্দীন, প্রক্টর ড. জাহাঙ্গীর হসেন, পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মাহবুবুল আরফীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু