ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বর্ণিল শোভাযাত্রায় হাবিপ্রবিতে ‘বাংলা নববর্ষ-১৪২৯’ উদযাপিত


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৪-৪-২০২২ দুপুর ২:২২
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)  বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে সকাল ১০ টা ৩০ মিনিটে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি টিএসসি এর সম্মুখ হতে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উক্ত শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
 
শোভাযাত্রা শেষে সকাল ১১ টায় টিএসসি’র সম্মুখে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং দুপুর ১২ টায় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 
নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের “বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও নববর্ষ” শীর্ষক রচনা (স্বহস্তে লিখিত অনধিক ১৫০০ শব্দ) আহবান করা হয়েছে। ১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ সকাল ১০ টা থেকে শুরু করে ৫ বৈশাখ বিকেল ৩ টা পর্যন্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ এর কার্যালয়ে লিখা জমা দেয়া যাবে।
 
উল্লেখ্য, বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দেশ জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ