ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

ঈদে আসছে "রঙ্গিলা বউ"


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৪-২০২২ দুপুর ২:৩৫
আসছে টিডি দিপকের পরিচালনায় চমৎকার গানের মিউজিক ভিডিও 'রঙ্গিলা বউ'।জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা ও পলকের কন্ঠের গানটি লিখেছেন নির্মল দাস।সুর করেছেন কণ্ঠশিল্পী পলক নিজেই ও সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন আহেমদ সজীব।
 
চমৎকার ড্যান্স কোরিওগ্রাফি ভিত্তিক গানটিতে পারফর্ম করেছেন সময়ের জনপ্রিয় মডেল অভিনেতা সুপ্ত ও সুস্মিতা সিনহা।গানটিতে কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রমজান ও ক্যামেরায় ছিলেন এসকে জনি।
 
সম্প্রতি গাজীপুরের চমৎকার লোকেশন কেন্দ্রীক আপন ভুবন শুটিং স্পটে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদকে সামনে রেখে খুব শিঘ্রই গানটি ইউটিউবে প্রকাশিত হবে।
 
জানতে চাইলে টিডি দিপক বলেন,গানটি সব মিলিয়ে অসাধারণ হয়েছে।গানটির কথা সুর খুবই চমৎকার।আসন্ন ঈদে আশা করছি মিউজিক ভিডিও টি দর্শক দারুণ ভাবে উপভোগ করবে।

এমএসএম / এমএসএম