এই ঈদ এ আসছে মিম এর নাটক
কথা হল বর্তমান বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এর সাথে…
একসময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমার কারনে ছোট অভিনয় এর কাজ কমিয়ে দেন বিদ্যা সিনহা মিম। আসন্ন ঈদের তিনটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবার টেলিভিশনের পর্দায় ফিরলেন এই চিত্রনায়িকা। নাটকগুলোতে তার বিপরীতে কাজ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান।
ছোট পর্দায় অভিনয় করা নিয়ে মিম বলেন, ভক্তদের কথা বিবেচনা করে ঈদের সময়ে দুই-একটা নাটকে অভিনয় করি। এবারও তিনটি কাজ করছি। গল্প শোনার পর ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি না হওয়ার উপায় নেই।
বছরের শুরু থেকেই বিয়ে করে আলোচনায় আছেন বিদ্যা সিনহা মিম। গত এক বছরে তিনি কোনো নতুন কোনো সিনেমার কাজ করেননি।জানা গেছে, চলতি মাসের শেষের দিকে তানিম রহমান অংশু পরিচালিত একটি নাটকেও কাজ করবেন এই চিত্রনায়িকা।
এমএসএম / এমএসএম
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার