ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

শাহজালালে সোনার বারসহ কর্মচারী আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১০:৫৩

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি সোনার বারসহ এক ইলেকট্রিশিয়ানকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্ট টিমের একটি দল।

আটককৃতের নাম মো. আবু বকর। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। জব্দ করা সোনার বারের দাম আনুমানিক ১২ লাখ টাকা বলে জানা গেছে।

ঢাকা কাস্টমস হাউসের একটি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দুটি সোনার বারসহ ওই ইলেকট্রিশিয়ানকে আটক করা হয়েছে।

সূত্রটি জানিয়েছে , গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, শাহজালালে আউট সোর্সিংয়ে কর্মরত পেরিপ্লেক্স সি/ও ইএম-১ এর একজন কর্মচারীর মাধ্যমে সোনা চোরাচালান হবে। এরপর কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন। এরপর ইলেকট্রিশিয়ান মো. আবু বকর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার আচরণ সন্দেহজনক হলে তাকে থামানো হয়। পরে তার পরিচয় জানতে চাওয়া হয়। এরপর তার কাছে কোনো সোনার বার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করেন। পরবর্তীতে তাকে আর্চওয়ে করানো হলে তার দেহে ধাতব জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।

এরপর ইলেকট্রিশিয়ান আবু বকর তার প্যান্টের ভেতর থেকে লুকানো অবস্থায় ১১৬ গ্রাম ওজনের দুটি সোনার বার ও একটি আইফোন -১২ প্রো বের করে দেন । আটককৃত সোনার বার ও আইফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

ওই সূত্রটি জানিয়েছে, আটক পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে। উদ্ধারকৃত সোনার বার ও আইফোন রাষ্ট্রীয় গুদামে জমা দেয়া হয়েছে। এছাড়াও চোরাচালানের অভিযোগে আটক ইলেকট্রিশিয়ানকে থানায় দেয়া হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুমন ঢাকাটাইমসকে বলেন, আটক আবু বকরকে আমাদের থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে কাস্টমস কর্মকর্তারা একটি মামলা করেছেন। 

প্রীতি / প্রীতি

সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি

দেড় মাসের ছেলেসহ কারাগারে, সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল ‎অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

এনটিআরসিএ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত

‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

‘উপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারব না’

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠন শুনানি আজ

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ : শিশির মনির

দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী