নিম্ন আদালতের ১৬ বিচারকের পদোন্নতি
বিচারিক আদালতের ১৬ বিচারককে পদোন্নতি দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন জুডিসিয়াল সার্ভিস কমিশনের এই কর্মকর্তারা। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত বুধবার (১৩ এপ্রিল) প্রজ্ঞাপনটি জারি হলেও বিষয়টি জানা গেছে আজ শনিবার (১৬ এপ্রিল)।
মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ গোলাম মাহবুবের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬-এর বেতন স্কেলের প্রথম গ্রেডে ৭০৯২৫-৭৬৩৫০ বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।
এছাড়া এসব কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ মনোনীত কর্মকর্তা/পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে ২০ এপ্রিলের মধ্যে বর্তমান পদের দায়িত্ব অর্পণ করে নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের অনুরোধ করা হলো।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা