রাজ-পরীর প্রথম বৈশাখ
শরিফুল রাজ ও পরীমণি; দেশের শোবিজের পরিচিত দুটি নাম। নিজ নিজ কাজের মাধ্যমে নিজেদের চিনিয়েছেন। তবে এখন তারা দম্পতি হিসেবেই বেশি পরিচিত। গেল বছরের সেপ্টেম্বরে চুপিসারে বিয়ে করেছেন রাজ-পরী। অবশ্য এ বছরের জানুয়ারিতে ফের ঘটা করে বিয়ে সারেন।সে হিসেবে বিবাহিত জীবনে প্রথম বৈশাখে পা রেখেছেন তারা। গত ১৪ এপ্রিল অন্য অনেকের মতো তারাও উদযাপন করেছেন, আনন্দ করেছেন। তবে রাজ-পরীর উদযাপনে ছিল ভিন্নতা।
পহেলা বৈশাখে তারা ইফতার করেছেন জলের ওপর নৌকায় বসে। ইচ্ছেমতো ঘুরেছেন চাঁদের আলো মাখা রাতে। বিশেষ ওই রাতের গল্প পরীমণি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। অনেকগুলো ছবির সঙ্গে ক্যাপশনে জানিয়েছেন ঘটনার টুকরো অংশ।পরী লিখেছেন, ‘আমাদের প্রথম বৈশাখ। এতো স্পেশাল হবে ভাবতে পারিনি। বৈশাখের দুই দিন আগেও তার (রাজ) মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমতো সেদিন শুটিংয়ের ডেট করে রেখেছিলো। আমিই মনে করিয়ে দিলাম।’
পরী মনে করিয়ে দেওয়ার পর নানা আয়োজনে তাকে অবাক করে দেন রাজ। সেটার বর্ণনা দিয়ে নায়িকা লিখেছেন, ‘আমারা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করেছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনলো। কাল (পহেলা বৈশাখে) ঘুম থেকে উঠেই আমার জন্যে খোঁপার ফুল এনে দিলো। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমারা বোটে করে ইফতারি করবো। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘন্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত! একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে… না এখন এগুলোই থাকলো, বাকি সব বলছি বলছি…।’
সবশেষে রাজকে ধন্যবাদ জানিয়ে পরী লেখেন, ‘থ্যাংক ইউ জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি।’উল্লেখ্য, পরীমণি বর্তমানে অন্তঃসত্ত্বা। গত ১০ জানুয়ারি মা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন তিনি। সেদিনই রাজের সঙ্গে তার বিয়ের ঘটনাও সামনে আসে।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!