নোবিপ্রবির প্রশাসনিক ভবনে আগুন, দুটি কক্ষ পুড়ে ছাই
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটির চতুর্থ তলার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অফিসের দুটি কক্ষের কাগজ, ফাইল, নথিসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বিভাগের ল্যাব সরঞ্জামাদি, কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েরেছ। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণ শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিস্তারিত তদন্তের মাধ্যমে আগুন লাগার সঠিক কারণ উদ্ঘাটন করা যাবে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও সার্বিক বিষয়ে ফায়ার সার্ভিসের ফেনী রিজিয়নের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অধিক গুরুত্ব দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছি এবং সক্ষম হয়েছি।
নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ অনুসন্ধানের জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied