ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানবাধিকার প্রতিবেদন নিয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চাইবে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৪-২০২২ সকাল ৯:৫৪

সম্প্রতি মানবাধিকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করা হয়। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে দাবি করা হয়, যা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চাইবে। গতকাল রোববার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, প্রতিবেদনে এমন অনেক উৎস থেকে তথ্য নেওয়া হয়েছে, যাদের পলিটিক্যাল এজেন্ডা রয়েছে। আমরা আশা করবো, যাদের কাছ থেকে তারা তথ্য নিচ্ছে, তাদের কাছ থেকে তারা আরও বিস্তারিত জেনে নেবে। নিকট অতীতে তারা কী করেছে, সেটা জানা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০১৮ সালে আইন ও শালিস কেন্দ্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৭৫টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। তবে মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ৬০৬টি। তাই মার্কিন প্রতিবেদনের মান নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে আমরা ব্যাখ্যা চাইবো। তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

শাহরিয়ার আলম আরো বলেন, র‍্যাব এখন একটি ব্র্যান্ড নেম। আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গি-সন্ত্রাসী প্রতিরোধে ভূমিকা রেখেছে।

২০২১ সালের প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ১৯৮টি দেশ ও অঞ্চলের চিত্র তুলে ধরে এ প্রতিবেদন করা হয়। সেই প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করা হয়।

জামান / জামান

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার