মে মাস থেকে ঢাকায় দিন-রাত ফ্লাইট ওঠা-নামা করবে
প্রায় ৪ মাস পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের কারণে ২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে।
বেবিচক জানায়, থার্ড টার্মিনাল নির্মাণকাজের অংশ হিসেবে হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ ও লাইটিংয়ের কাজের জন্য ১০ ডিসেম্বর থেকে ৬ মাস অর্থাৎ ১০ জুন পর্যন্ত রাতে ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারবে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, আমাদের শিডিউল ছিল ২০২২ সালের জুনের মধ্যে ট্যাক্সিওয়ের কাজ শেষ করে জুনেই ২৪ ঘণ্টা ফ্লাইট চালুর। তবে আগেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকায় মে মাস থেকে রানওয়ে ব্যবহার করা যাবে।
এর আগে ডিসেম্বরে অল্প সময়ের সিদ্ধান্তে (নভেম্বর, ২০২১ এ সিদ্ধান্ত হয়) রাতের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেবিচক। সময়সূচি পরিবর্তন করে সব ফ্লাইট দিনে আনা হয়। হঠাৎ একসঙ্গে এত ফ্লাইটের চাপ থাকায় বিমানবন্দরের ট্রলি সংকট, চেক ইন কাউন্টারে ভিড়, ইমিগ্রেশনে জট, বোর্ডিং ব্রিজসহ বিমানবন্দরের সব জায়গায় যাত্রীদের ভোগান্তি ও হয়রানিতে পড়তে হয়। পরে অবশ্য ধীরে ধীরে সমস্যা লাঘব হয়।
জামান / জামান
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা