ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাবি শিক্ষক সমিতির সভাপতিকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগ


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ৪:১৫

খন্দকার মোশতাককে ‘শ্রদ্ধা’ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর বক্তব্যের প্রতিবাদে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ছাত্রলীগ উল্লেখ করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ঘৃণিত খন্দকার মোশতাক আহমেদের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উচ্চারিত হতে পারে না।

এতে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ঢাবি ছাত্রলীগ।

এর আগে সোমবার সকালে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ড. মো. রহমত উল্লাহ বলেন, বক্তব্যে যদি অজ্ঞতাবশত কোনো শব্দ/বাক্য উচ্চারণ করে থাকি তা নিতান্তই আমার অনিচ্ছাকৃত ভুল। এজন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে