কুবিতে আইকিউএসি'র আয়োজনে দুই দিনব্যাপী কর্মশালা শুরু
"হাউ টু এনহেন্স স্টুডেন্ট এনগেজমেন্ট থ্রু এসেসমেন্ট টাস্ক" শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। এ কর্মশালার আয়োজনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)।
সোমবার (১৮ এপ্রিল) বিকাল ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাচুর্য়াল ক্লাস রুমে এ কর্মশালা শুরু হয়।কর্মশালার উদ্বোধনী পর্বে আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।
প্রধান অতিথি অধ্যাপক মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। সেখানকার গবেষণা ও শিক্ষা পদ্ধতি এবং আমার অভিজ্ঞতা আজ আপনাদের মাঝে শেয়ার করবো। কারণ, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়েও এমন শিখন পদ্ধতি শুরু করা যেতে পারে।
মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, মাননীয় উপাচার্য একজন গবেষক। উপাচার্য মহোদয়ের সংস্পর্শে এসে আমরা অনেক কিছু জানবো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো।
উল্লেখ্য, কর্মশালার ১ম দিনে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালার ১ম দিনে সামাজিক বিজ্ঞান অনুষদের সকল শিক্ষক অংশগ্রহণ করেন এবং ২য় দিনে কলা ও মানবিক, প্রকৌশল এবং আইন অনুষদের সকল শিক্ষক অংশগ্রহণ করবেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied