ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ডেভিডসনের উপদেষ্টা সদস্য হলেন অধ্যাপক এবিএম আব্দুল্লাহ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮-৪-২০২২ বিকাল ৫:৫৩

মেডিসিনের বাইবেলখ্যাত পাঠ্যপুস্তক ডেভিডসনস’ প্রিন্সিপ্যাল অ্যান্ড প্রাকটিস অব মেডিসিনের ২৪তম আন্তর্জাতিক সংস্করণের উপদেষ্টা বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এবিএম আব্দুল্লাহ বলেন, আজ (সোমবার) সকালে ডেভিডসনস কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে, তাদের ২৪তম আন্তর্জাতিক সংস্করণের উপদেষ্টা বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে। এটি আমার জন্য বড় একটি সুখবর। এজন্য আমি আল্লাহ তায়ালার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিশ্বের বিভিন্ন দেশে পাঠ্যসূচিভুক্ত মেডিসিনের এ বইটি প্রতি চার বছর পর পর নতুন আন্তর্জাতিক সংস্করণ প্রকাশিত হয়। শিগগিরই বইটির ২৪তম সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে। এতে উপদেষ্টা বোর্ডের সদস্য মনোনীত হলেন দেশের প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞ। 

এ উপদেষ্টা বোর্ডে আগে থেকেই দুজন বাংলাদেশি মেডিসিন বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। তারা হলেন; অধ্যাপক ডা. কাজী টি ইসলাম ও অধ্যাপক ডা. এম আবুল ফয়েজ।

মৌমিতা / মৌমিতা

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি