ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ১০:২

৯ দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। যুক্তরাষ্850/ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে তার এই সরকারি সফর বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। সোমবার (১৮ এপ্রিল) রাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। আগামী ২৭ এপ্রিল তার দেশে ফেরার কথা।

এ বিষয়ে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরে পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ের ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত ‘নিয়ার ইস্ট সাউথ এশিয়া’ সেন্টারের একজন গ্রাজুয়েট হিসেবে জেনারেল শফিউদ্দিনকে প্রতিষ্ঠানটির হল অব ফেম এ অন্তর্ভুক্ত করা হবে । সেনাপ্রধানের সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর একটি গোল টেবিল বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ও ২৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সদর দপ্তরে ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার এবং পুলিশ অ্যাডভাইজারসহ ডিপার্টমেন্ট অব সেফটি অ্যান্ড সিকিউরিটি (ইউএনডিএসএস), ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ইউএনডিওএস) এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স (ইউএনডিপিপিএ) এর নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন জেনারেল শফিউদ্দিন।

জামান / জামান

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার