ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জবিতে প্রতিবাদ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২০-৪-২০২২ রাত ১২:৯
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি ও ঘটনার প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।
 
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৮টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। 
 
কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদীচীসহ  সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকী বলেন, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের ওপর যেভাবে হামলা হয়েছে তা সত্যিই ন্যক্কারজনক। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এ ঘটনার প্রতিবাদ জানাই৷
 
উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর ব্যাবসায়ীদের ও পুলিশের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও সংবাদ সংগ্রহের সময় কমপক্ষে ১৫ জন সংবাদকর্মী আহত হয়েছেন।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে