ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে মুগ্ধ সিঙ্গাপুর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ১১:৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রায় মুগ্ধতা প্রকাশ করেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ভবন ইস্তানায় স্থানীয় সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সৌজন্য সাক্ষাৎকালে দেশটির রাষ্ট্রপতি হালিমাহ্ ইয়াকুব এ অভিব্যক্তি জানান।

এ সময় সিঙ্গাপুরের রাষ্ট্রপতি মিয়ানমারের বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন।

ড. মোমেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করে এ বিষয়ে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রস্তাবটি আসিয়ানের শীর্ষ পর্যায়ের সভায় উপস্থাপনসহ ইতিবাচকভাবে বিবেচনার জন্য তিনি সিঙ্গাপুর সরকারের প্রতি অনুরোধ জানান।

এ সময় উভয়ক্ষেত্রেই সিঙ্গাপুর সরকারের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার বিষয়ে রাষ্ট্রপতি হালিমাহ্ ইয়াকুব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন। বাংলাদেশ-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বন্ধুপ্রতীম দুদেশের সহযোগিতা ও যোগাযোগ আরও নিবিড় হবে বলে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়াতে শিগগির একটি দ্বিপাক্ষিক মুক্তবাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও স্বাক্ষর, সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, প্রবাসী শ্রমজীবীদের স্বার্থ সংরক্ষণ, কৃষি, শিল্প, শিক্ষা, চিকিৎসা, জ্বালানি ও আইসিটিসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণের সুযোগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন ড. মোমেন।

সাক্ষাৎকালে ড. মোমেন হালিমাহ্ ইয়াকুবকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তিনদিনের সরকারি সফরে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী