ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ১২:৪৫

গত কয়েক দিনের তুলনায় বৃষ্টির প্রবণতা বেড়েছে। বুধবার (২০ এপ্রিল) দেশের ৮ বিভাগেই কম-বেশি ঝড়-বৃষ্টি হতে পারে। দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তাই বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে ঢাকায় প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলেছে, সঙ্গে ছিল কালবৈশাখী ও বজ্রপাত। সকাল পৌনে ৭টার দিকে যেন অদ্ভুত সন্ধ্যা নামে এ নগরীরেত। ৭টা বাজতে কিছু বাকি থাকতেই শুরু হয় ঝড়-বৃষ্টি। সকাল পৌনে ৮টার দিকে আবার ঝড়-বৃষ্টি থেমেও যায়। দ্বিতীয় দফায় আবার বেলা ১১টার দিকে ঢাকায় বজ্রবৃষ্টি শুরু হয়।

আবহাওয়া বিভাগের হিসাব অনুযায়ী, মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগ ছাড়া সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা ছিল বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুরে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তিনি আরো জানান, এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রাজশাহী, পাবনা, যশোর ও রাঙ্গামাটি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর বেশি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

জামান / জামান

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা