ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৭৯৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১৩ অক্টোবর ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ১২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ১২ টি ট্রাক, ১ টি ক্যার্ভাডভ্যান, ১৪ টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫ টি বাস, ২ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৬০ টি সিএনজি ও ১৯২ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩ টি বাস, ২৬ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজিসহ ও ১৩৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬ টি বাস, ৩ টি ট্রাক, ৯ টি ক্যাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪ টি বাস, ১৯ টি ট্রাক, ৩৬ টি কাভার্ড ভ্যান, ৩৮ টি সিএনজি ও ১৬১ টি মোটরসাইকেলসহ মোট ৩৫১ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮ টি বাস, ১২ টি ট্রাক, ১৫ টি ক্যাভার্ডভ্যান, ৭৯ টি সিএনজি ও ১৫৭ টি মোটরসাইকেলসহ মোট ৪১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯১ টি বাস, ২৮ টি ট্রাক, ৪৪ টি কাভার্ডভ্যান, ৯২ টি সিএনজি ও ২২৮ টি মোটরসাইকেলসহ মোট ৮১৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬৯২ টি গাড়ি ডাম্পিং ও ৪২৯ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
aliul / aliul
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা