ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নগর ভবনে জবির লোকপ্রশাসন বিভাগের 'স্থানীয় সরকার' শীর্ষক সেমিনার


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ৩:৪৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের আয়োজনে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সহযোগীতায় 'স্থানীয় সরকার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ এপ্রিল) বেলা ১১ টা ৩০ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির মেয়রের একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ মারুফুর রশিদ খান।
 
এছাড়াও  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার ও লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।সেমিনারে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় সিটি  কর্পোরেশনের বিবর্তন, গঠন, কার্যক্রম, অর্থায়ন, উন্নয়ন পরিকল্পনা, প্রতিবন্ধকতা ও তা নিরসনে সুপারিশসহ নানা বিষয়ে আলোচনা করেন। সেমিনারের শেষ অংশে প্রধান বক্তা উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
 
প্রধান বক্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার প্রতিষ্ঠার পর থেকেই নাগরিক সেবা দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুর্বের তুলনায় এর কাজের গতি ও নাগরিক সেবা নিশ্চিতে অনেক ভালো অবস্থানে চলে এসেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে ৩০ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে তরুণদেরও কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। ৪ জন তরুণ মূল পরিকল্পনা প্রস্তুতে কাজ করছে। শহরবাসীর নাগরিক সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর।সেমিনারের আয়োজক লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার বলেন, এতো সুন্দর সেমিনার আয়োজনে সার্বিক সহায়তা করায় মোহাম্মদ মারুফুর রশিদ খান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন সুন্দর পরিবেশে আরও শেখার ও জানার সুযোগ পাবে বলে প্রত্যাশা করছি।
 
উল্লেখ্য, লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পাঠ্যের অংশ হিসেবে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে