ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইবি সাংবাদিক সমিতির সভাপতি শাহেদ, সম্পাদক ওয়াশিম


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ৩:৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডেইলি নিউ নেশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদুল ইসলাম সভাপতি ও দৈনিক যায়যায়দিনের শাহাব উদ্দীন ওয়াশিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে ভোট গ্রহণ শেষে দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে ফল ঘোষণা করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অনি আতিকুর রহমান (মানব কণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক ইমানুল সোহান (দেশ-রূপান্তর), দপ্তর সম্পাদক তাজমুল জায়িম (নয়া দিগন্ত), অর্থ সম্পাদক রাকিব মিয়া রিফাত (ডেল্টা টাইমস), প্রচার সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ (মানবজমিন) এবং কার্যনির্বাহী সদস্য ইমরান মাহমুদ (বাংলাদেশ জার্নাল)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিন। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন- বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক আতাউল হক এবং ইবিসাসের সাবেক সভাপতি সুজা উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।

ফল ঘোষণাকালে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা সমিতি এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ