ঈদে টানা ৯ দিন ছুটি থাকছে না
আগামী ৫ মে ছুটি ঘোষণা করলেই এবার পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের মিলবে টানা ৯ দিনের ছুটি। তাই ওইদিন ছুটি ঘোষণা করা হবে কি না, তা নিয়ে জনমনে ছিল প্রশ্ন। তবে বিষয়টি পরিষ্কার করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা বলেছে ৫ মে সরকারি কোনো ছুটি থাকছে না। তবে কেউ চাইলে এদিন ছুটি নিতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী বুধবার (২০ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যারা ৫ মে ছুটি নেবেন না, তাদের ওই দিন অফিস করতে হবে। তবে যারা ছুটি নেবেন, তারা ধারাবাহিকভাবে ছুটি (৯ দিনের) ভোগ করতে পারবেন। কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন, তবে আগে-পেছনের সব ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে- বলেন কে এম আলী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।
ঈদের ছুটি ২, ৩ ও ৪ মে। তার আগে ১ মে রোববার ‘মে দিবসে’র ছুটি। তার অগের দুদিন শুক্র-শনিবার। সুতরাং ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল শুক্রবার থেকে। শুক্রবার থেকে বুধবার পর্যন্ত মোট ৬ দিন ছুটি। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ মে) কেউ যদি ছুটি নেন তাহলে পরের শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন তিনি।
৫ মের ছুটি নিয়ে সোমবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভার বৈঠকেও কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এমএসএম / জামান
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার
চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা